Saturday, January 5, 2019

কল্পনায় ভেবে যায়

অপেক্ষামান সময়টা কাটেনা কোনো ভাবে
বসে থাকি তার বিরহে,
কল্পনার কালিতে তার ছবি অাঁকি অকপটে
একাই নিজে নিজে।

ইচ্ছে করে দূরের  ঐ  পাহাড় টার চূড়ায়
গড়ে তুলি ছোট্ট ছনের ঘর,
আমার সুখের রাজ্যে তুমি মহারাণী
আমি তোমার বর।

মিষ্টি প্রভাতে ভাঙবে ঘুম
দেখবো চন্দ্র মুখ,
আদর করে বলবে তুমি "এই উঠো উঠো
এবার দাওনা চায়ে চুমুক।"

বিরান মাঠে কৃষি কাজে কড়া রোদে
যখনি পুড়বে গায়ের চাম,
ব্যাকুল হয়ে খুজবে তুমি,আঁচলে মুছবে
আমার চোখের ঘাম।

ইচ্ছেটুকু কল্পনার জগতে এভাবে ভেবে যায়
কিছু পাই বা না পায় শুধু ভালবাসাটুকু চাই।

যদি এমন হতো তোমার চোখের দিকে তাকিয়ে
জনম জনম কেটে যেতো,
কিছুটা হলে প্রশান্তি পেতাম এই ব্যর্থ হৃদয়ে
মুছে যেতো সব অপূর্ণতার ক্ষত।

Wednesday, January 2, 2019

অপেক্ষা

কিভাবে যে কেটে যায় প্রহর গুলো
নিঃসঙ্গ একাকী,
কখন আসবে তুমি সে আশায়
বসে থাকে  মনপাখি।

নিশি পুরায় ভোর আসে
এই প্রকৃতির মাঝে,
শুধু অপেক্ষায় ডুবে থাকে মন
সকাল সন্ধ্যা সাজে।

আসবে কখন সেই অপ্সরা
হবে মনের মিলন,
দুঃস্বপ্ন বাধা হয়ে দাঁড়ায় বারবার
কাঁদে এই ভীরু মন।

আসো আসো করোনা দেরী
হে মোর প্রেয়সী,
ভালবাসায় ভরে দাও জীবন আমার
সর্বক্ষন তাই যাচি।

Tuesday, December 25, 2018

যখন তুমি দূরে থাকো

যখন তুমি  দূরে থাকো
তখন মনে হয় কাছে,
তোমার সময় নাই বা হলো,
আমার সময় আছে।

যখন তোমার মন উদাসীন
থাকো একলা বসে,
তোমার আশায় দিন কেটে যায়
কখন তুমি আসো!

দুরবিনে চোখ রাখব আমি
দেখতে তোমাকে,
তুমি আসবে আসবে কী
এক পলকে।

চোখের কোণে জলের ফোটা
ভাসায় তোমার হাসি
যখন তুমি আসো আমার বাগানে
সুখ জ্বরে রাশি রাশি।

যখন তুমি ছিলে, আছ, থাকবে
আমার শূন্য মনে,
তোমার আমার দূরত্বটাই
জন্মালো একাকী নির্জনে।

যখন তুমি দূরে থাকো
তখন মনে হয় কাছে
তোমার সময় নাই বা হলো,
আমার সময় আছে।

Wednesday, December 19, 2018

অসময়ে বৃষ্টি

শীতের এই রাতে অসময়ে
শুরু হল বৃষ্টি ,
রিমঝিম ছন্দে জিড়ি জিড়ি বাতাসে
দূরে ত যায়না দৃষ্টি।

এমন মধুর সময়ে মনে পড়ে
প্রেয়সীর কথা,
জানি সে দূরে তবুও বাড়ে
কাছে পাওয়ার আকুলতা।

বৃষ্টি বৃষ্টি  টিনের চালের জুম জুম
শব্দে বাড়ে শিহরণ,
শুধু ভেবে যায় কল্পনার জগতে
দেহে আসে জাগরণ।

আজ ভিজতে চাই শুধু ভিজবো
এই বৃষ্টির রাতে,
হে প্রেয়সী থেকোনা আর দূরে
চলো ভিজি একসাথে।

Sunday, December 16, 2018

বসে আছি দূরে

বড় একা বসে আছি আজ
দূরের সীমানায়,
জানি ডাকলেও সাড়া মিলবে না
শুনবো না এই বেলায়।

বিন্দু বিন্দু জমেছে হৃদয় কোণে
অবহেলার জলরাশি,
সব ছেড়ে বলতে চেয়েছি
তোমাকে ভালবাসি।

তুমি বুঝনি নাকি বুঝতে পারনি
শুধু দেখে যাও,
তোমার মনের শহরে আমাকে পাবে
যখন যেভাবে চাও।

আমি আছি সেই আগের মতো
তোমার আপনজন,
শুধু ভালবাসা দিও, আর কিছু চাইনা
এই অবাদ্ধ মন।

বিজয় তুমি

বিজয় তুমি লাখো শহীদের দেওয়া
অমূল্য রতন,
বিজয় তুমি লাখো মায়ের সন্তান হারানো
রিক্তের বেদন।

বিজয় তুমি ৫২ 'র গর্জে উঠা যুবকের স্লোগান
"রাষ্ট্র ভাষা বাংলা চাই",
বিজয় তুমি মোরা বাঙালি একটাই পরিচয়
হিন্দু মুসলিম বৌদ্ধ খৃষ্টান ভাই ভাই।

বিজয় তুমি শেরে বাংলা,মাওলানা ভাসানী,
সোহরাওয়ার্দী 'র হুংকার
বিজয় তুমি পাকিস্তানি দুঃশাসন'র গদি কে
করেছ চুরমার।

বিজয় তুমি রেসকোর্স থেকে ভেসে আসা
বঙ্গবন্ধুর সেই ভাষণ,
বিজয় তুমি শহীদ জিয়ার চোখে দেখা
বাঙালির নতুন স্বপন।

বিজয় তুমি শিল্পী জয়নুল এর রঙ তুলিতে আঁকা
স্বপ্নের প্রিয়  স্বদেশ,
বিশ্ব অবাক তাকিয়ে রয় প্রাকৃতিক সৌন্দর্যে
যার রূপের নাইকো শেষ।

বিজয় তুমি আমার,তোমার,কোটি বাঙালির
রক্ত দিয়ে কেনা,
লাখো মা, বোন, শহীদের  ঋণ কবু
শোধ করা যাবে না

Saturday, December 15, 2018

জবাব চাই

বুঝিনা আমি কোনো এক চাপা অভিমানে
কেন জীবন অতিবাহিত তোমার নিভৃতে
নাকি সংশয় সংকোচ হৃদয়ে
নিজেকে আড়াল করে দেখছো আমাকে।

যখন রাত আসে নিস্তব্ধ চারিদিকে
স্মৃতি রা ঘুরে-ফিরে চারপাশে,
ইচ্ছা অনিচ্ছার বিরুদ্ধে নয় শুধু বেচে আছি
আমার স্মৃতির ধারায় আছো যে মিশে।

অকপটে তোমার ছবি দেখে হয়তো
ঘুমন্ত নিউরন গুলো এখন সচল,
জানিনা এই কেমন মিছে মায়ার বাধন
হয়তো হবে একদিন সব অচল।

দুঃখের সাগরে ভাসিয়ে যেতে নয়
আত্মার সুখ টা খুজে পেতে চাই।

দেখেছি অনেক অবহেলিত মানুষ
যাদের দুঃখে এই ধরণী বে- খেয়াল, 
তারাতো হারেনি,ভয়ে টলেনি,কিংবা ছাড়েনি হাল
তুমি কেন রেখেছো নিজেকে গুটিয়ে আড়াল।

জবাব চাই,জানতে চাই,কি সংশয় তোমার মনে
বলো বলো কি হলো
আমি যে তোমার সেই প্রিয়তম তোমাকে ছাড়া
কী কল্পনা করা যায় বলো।!

ভালো থাকো রোজ

প্রেয়সী! গতরাতে তোমার স্মৃতি মিশে থাকা ছবিগুলো ডিলিট করে দিয়েছি ইচ্ছে করেই, মোবাইলের মেমোরি থেকে এক ক্লিকেই মুছে ফেলা যায় কত সহজে, অথচ, ...